Skip to content

Wireless Jhautala Colony High School

Menu
  • হোম
  • শিক্ষক ও কর্মচারী
  • একাডেমিক
    • প্রতিষ্ঠার ইতিহাস
    • প্রতিষ্ঠান সম্পর্কে
    • বিদ্যালয়ের কমিটির সদস্যগণের তালিকা
    • বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্যদের নামের তালিকা
  • ফলাফল
  • নোটিশ
  • ফটো গ্যালারী
  • অনুমোদন
  • যোগাযোগ
  • ফিস অনুসন্ধান
Menu

প্রধান শিক্ষকের বাণী

ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার অন্তর্গত এ প্রাচীন বিদ্যালয়টি যাত্রা শুরু করে ভাষা আন্দোলনের সময়কাল ১৯৫২ সালে। এলাকার কিছু শিক্ষানুরাগী বাঙালী ছাত্রদের জন্য একটি আলাদা বিদ্যালয়ের তাগিদ অনুভব থেকেই এ বিদ্যালয়ের পথ চলাশুরু হয়। প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক এবং ১৯৬৮ সালে এস. এস. সি পরীক্ষায় অংশ গ্রহনের মাধ্যমে মাধ্যমিক শাখার যাত্রা শুরু হয়। বর্তমানে আড়াই হাজার শিক্ষার্থীর পদচারনায় মুখর অত্র বিদ্যালয়ে সুযোগ্য পরিচালনা পরিষদের নেতৃত্বে একঝাক দক্ষ, প্রশিক্ষিত ও উদ্যমী শিক্ষকবৃন্দ পাঠদানে নিয়োজিত। প্রতিবছর এস. এস. সি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী এ প্লাস প্রাপ্ত হয় এবং গড় পাশের হার পঁচাশি শতাংশের বেশী।
শিক্ষা বান্ধব বর্তমান সরকারের শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় অত্র প্রতিষ্ঠানে একটি সুরম্য ছয়তলা বিল্ডিং তৈরী করেছে। ভবিষ্যত প্রজন্মকে ডিজিটালাইজড করার অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে যার একটি অত্র বিদ্যালয়ে স্থাপিত হয়েছে। অত্র বিল্ডিং এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার পেছনে চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সাবেক সাংসদ জনাব ডা: আফসারুল আমিন (এম. পি) মহোদয়ের অবদান অনস্বীকার্য।

গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক

মাউশি

শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম শিক্ষাবোর্ড

Gmail

© 2026 Wireless Jhautala Colony High School | Powered by Superbs Personal Blog theme